ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাগঞ্জের সদর উপজেলার “আমরা ক’জন প্রাক্তন ছাত্র” কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ২০২২ সালের পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) সকাল ১০ টায় কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ এর নতুন ভবনের তৃতীয় তলায়, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলের ২০২২ সালের পরীক্ষায় ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ মেধা যাচাই ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকৃত সহ মোট ১০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানিহাটী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মোঃ রহমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ দাউদ আলী, মোঃ নজরুল ইসলাম মাস্টার।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকার মোঃ জামাল উদ্দিন।

আরও বক্তব্য রাখেন, সাবেক ব্যাংকার শিশমোহাম্মদ, রাজশাহী কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলী, মোঃ পলাশ উদ্দিন, খাদেমুল ইসলাম, সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার শফিকুল ইসলাম, মনিমুল ইসলাম, চকআলমপুর সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নতুন কুড়িঁ কেজি স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ।

কৃষ্ণগোবিন্দপুর কলেজের সভাপতি মোহাম্মদ নূহ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আমিনুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “আমরা ক’জন প্রাক্তন ছাত্র” কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ব্যাংকার মোঃ জালাল উদ্দীন। আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানটি দায়িত্ব পালন করেন আব্দুল মতিন মাষ্টার।

উল্লেখ্য, মোট ১৫টি স্কুলের ৬৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। ইনলাইটেড মোরাল একাডেমির ছাত্র তাওহীদ আহমেদ সর্বোচ্চ ৭৩ মার্ক পেয়ে মেধা যাচাই তালিকায় প্রথম, জেলার স্বনামধন্য কেজি স্কুল নতুনকুড়ি বিদ্যা নিকেতনের ছাত্র শাখাওয়াত হোসেন ৭২ মার্ক পেয়ে দ্বিতীয় ও একই শিক্ষা প্রতিষ্ঠানের সিফাত আলী ৭১ মার্ক পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।
সবশেষে অতিথিরা মেধা তালিকায় উত্তীর্ণ ৩ জন সহ ১০ জনের হাতে পুরস্কার হিসেবে প্রাইজ মানি তুলে দেন।

Leave a Reply