1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুস্তির মারণ প্যাঁচেই শেষ নিঃশ্বাস ত্যাগ! রেসলারের মৃত্যুতে শোকের ছায়া বিহারে

  • শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

কুস্তির মারণ প্যাঁচেই শেষ নিঃশ্বাস ত্যাগ! রেসলারের মৃত্যুতে শোকের ছায়া বিহারে

বিহারের লখিসরাই অঞ্চলে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) একটি কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা চলাকালীন এক পালোয়ানের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ওই কুস্তিগীরের মৃত্যুর পরই প্রতিযোগিতার উদ্যোক্তা এবং আয়োজকরা পালিয়ে গিয়েছেন। এমন একটি দুর্ঘটনার পর গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। নেমে এসেছে শোকের ছায়াও। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত কুস্তিগীরের পরিবারের অভিযোগ, তাঁর গলার উপরে পা রাখার কারণেই এই মৃত্যু হয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ এই ব্যাপারে মুখ খুলতে চায়নি।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ওই মৃত কুস্তিগীরের নাম ত্রিপুরারী কুমার। তিনি পটনার মোকামা জেলায় থাকতেন। উল্লেখ্য, প্রতি বছরই বসন্ত পঞ্চমীর দিনের এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এবছরও যথেষ্ট ধুমধাম করে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সংবাদমাধ্যম সূত্রের খবর, হুসেন গাঁওয়ের পবন যাদব এবং পটনার শিবম কুমার ওরফে ত্রিপুরারী কুমারের মধ্যে লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে এই দুর্ঘটনাটি ঘটে যায়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

তদন্তে নেমেছে পুলিশ

এই দুর্ঘটনার পরই প্রতিযোগিতার উদ্যোক্তারা সকলেই পালিয়ে যান। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে দেয়। এই কুস্তি প্রতিযোগিতার আয়োজকদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে গিয়েছে। মৃত কুস্তিগীরের ভাই এই অভিযোগ করেছেন যে তাঁর দাদাই এই প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন।

কিন্তু তাঁকে হারানোর জন্য আরও বড় কুস্তিগীরকে ময়দানে নামানো হয়। সেই কুস্তিগীর তাঁর দাদার গলার উপরে পা রাখতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। অনলাইন ডেক্স

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews