1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘ডিভোর্সটা হয়েই গেল’, কী বার্তা দিলেন নচিকেতা

  • শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

‘ডিভোর্সটা হয়েই গেল’, কী বার্তা দিলেন নচিকেতা

‘ডিভোর্সটা হয়েই গেল’ ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর এমন ফেসবুক পোস্ট নিয়ে বহুদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সত্য সামনে এলো। নচিকেতার নতুন গান হ্যাপি ডিভোর্স গান মুক্তি পেয়েছে। নচিকেতার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব থেকে এই গান মুক্তি পেয়েছে।
–
আগেই নচিকেতা ঘোষণা করেছিলেন শুক্রবার (২৭ জানুয়ারি) এই গান মুক্তি পেতে চলেছে। সে অনুযায়ী আজ নচিকেতার হ্যাপি ডিভোর্স গান মুক্তি পেল। আগুনপাখির প্রযোজনায় এই গানের কথা, সুর থেকে অ্যালবামের ভিডিও পরিকল্পনা, পরিচালনা, সবই নচিকেতার।

গান মুক্তির আগে যে পোস্টারটি দেওয়া হয়েছিল তাতে একটি কাপের ছবি দেওয়া হয়। আর সেই কাপের উপর লেখা, ‘দ্য বেস্ট হাসব্যান্ড’, অর্থাৎ ‘সেরা স্বামী’। কিন্তু ‘হাসব্যান্ড’ শব্দটি কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব-বিবাদ নিয়েই নচিকেতার এই গান।

কিছুদিন আগেই ফেসবুকে নচিকেতার রহস্যজনক পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছিল। পোস্টারে লেখা ডিভোর্স আর সেটা আড়াআড়িভাবে কাটা। সঙ্গে লেখা, ‘যাঃ অবশেষে ডিভোর্সটা হয়েই গেল’। এই পোস্ট দেখামাত্র নচিকেতার ফেসবুকে হু হু করে প্রতিক্রিয়া আসতে শুরু করে। শুরু হয় জল্পনা। অনেকেই ভেবে বসেছিলেন যে নচিকেতার বৈবাহিক জীবনে এই বিচ্ছেদ হয়তো হতে চলেছে। তবে যারা নচিকেতাকে বহু আগে থেকে চেনেন তারা বুঝতেই পেরেছিলেন যে এটা তার কোনো নতুন গানের আগাম ইঙ্গিত। শেষ পর্যন্ত আজ সব প্রশ্নের জবাব পাওয়া গেল।

নচিকেতা মানেই নব্বইয়ের দশকে বাঙালি জীবনে আবেগ নিয়ে আসা। নীলাঞ্জনা হোক বা রাজশ্রী, অনির্বাণ বা সময় নচিকেতার সব গানই যেন জীবন্ত এক বাস্তবকে তুলে ধরে। এরপর বৃদ্ধাশ্রমের মতো বাস্তবিক গান আট থেকে আশি প্রতিটা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। নচিকেতা মানেই জীবনমুখী গান। তার হাত ধরে গানের ধারা এক অন্য রূপ পেয়েছে।

হ্যাপি ডিভোর্স গানটিও সেরকমই একটি বার্তা বহন করছে। ডিভোর্সের পর সব বন্ধন থেকে মুক্তি হয়ে যাওয়া আবার অতীত স্মৃতি বারবার আঘাত করা সবকিছু নিয়েই নচিকেতার এই নতুন গান। গান মুক্তির আগে এই গানের একাধিক পোস্টার শেয়ার করেছেন তিনি। তাতে তার চোখে মুখে কান্না জমে আছে। হাত দিয়ে ঢাকা মুখ। হাতে নানা ধরনের চিহ্ন আঁকা। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews