বিদ্যার দেবী শ্রীশ্রীসরস্বতী পূজা আজ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা।
সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তিনি বিশেষরূপে পূজিত হন। সরস্বতী বিদ্যার দেবী। শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য এ পূজা করে থাকেন। সরস্বতীর অপর নাম বীণাপানি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজা হয়ে থাকে। ছাত্র-ছাত্রীরাই মূলতঃ এই পূজার আয়োজক। এ পূজা শুধু মর্ত্তবাসী করে তা নয় ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে, অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুুগে সর্ব প্রথম সরস্বতীর পূজা করেছিলেন। সরস্বতী মাতা ত্রিলোক পূজিত। সুরাসুর এবং সব নরের জননী তিনি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্রাদিসহ সকল দেবতা তাকে একমন হয়ে পূজা করেন। তার কৃপাতেই আমরা কথা বলে থাকি, এজন্য তিনি বাগদেবী।
Leave a Reply