মো,দিল.সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দুই মাস পর মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ির উধাও হওয়ার ঘটনা ঘটেছে। গত ৫ দিন আগে ঘটনাটি ঘটলেও বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি সকলের মাঝে জানাজানি হয়। এঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মন্টুর ছেলে সুলতান খাঁর সাথে গত ২মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় একই গ্রামের আলমের মেয়ে আশা খাতুনের। বিয়ের ২ মাসের মাথায় মেয়ে জামাই সুলতানের সাথে উধাও হন শাশুড়ি হাফিজা বেগম।
স্থানীয়রা জানান, হাফিজা খাতুনের মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের একটি ছেলে রয়েছে শাশুড়ি হাফিজা বেগমের । বিয়ের আগে শ্বাশুড়ি হাফিজা ও তার মেয়ের জামাই সুলতানকে অপ্রীকর অবস্থায় দেখা যায়। সমালোচনা শেষ হতে না হতেই, আবার ঘটলো নতুন ঘটনা। নিরুদ্দেশে শাশুড়ি জামায়
এবিষয়ে পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন সে বাড়িতে ছিলোনা। তবে বাড়ি এসে এমনটাই জানতে পারেন। এবিষয়ে এলাকায় সমালোচনার ঝড়।

Leave a Reply