1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে মারা যান ভক্ত!

  • বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে মারা যান ভক্ত!

বলিউডের জনপ্রিয় সুপারস্টার সঞ্জয় দত্ত। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে সিনেমায় ফিরেছেন তিনি। ক্যানসার আক্রান্ত অবস্থাতেই তিনি উপহার দিয়েছেন কেজিএফ-২ সিনেমা। যেটি সুপার হিট হয়।

সম্প্রতি সঞ্জয় একটি অবাক করা ঘটনা প্রকাশ করেছেন তার এক ভক্তকে নিয়ে।

স্বাভাবিকভাবেই ভক্তরা অনেক সময়ই প্রিয় অভিনেতাকে বিভিন্ন উপহার সামগ্রী দিতে চান, যা তাকে আকৃষ্ট করতে পারে। তবে সঞ্জয়ের সঙ্গে ঘটেছে অদ্ভুত এক ঘটনা।

মৃত্যুর আগে এক নারী ভক্ত তার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি উইল করে গিয়েছিলেন সঞ্জয়কে। সেটি নিয়ে চরম বিপাকে পড়েছিলেন তিনি। খবর আনন্দবাজারের।

সঞ্জয় জানান, সেটি ছিল ২০১৮ সালের ঘটনা। হঠাৎ থানা থেকে ফোন পেয়েছিলেন সঞ্জয়। পুলিশ তাকে জানায়, নিশা পাতিল নামে এক নারী ১৪ দিন আগে মারা গেছেন। তবে মারা যাওয়ার আগে সঞ্জয়ের নামে লিখে রেখে গেছেন ৭২ কোটি টাকার সম্পত্তি।

এটি শুনে রীতিমতো হতভম্ব অবস্থা অভিনেতার। সঞ্জয় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সব সম্পত্তি তার পরিবারকেই দেওয়া উচিত। তবে ব্যাংক থেকে জানানো হয়, নমিনি হিসেবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। তার পালি হিলের বাসভবনও ব্যাংক ডিটেইলসে রয়েছে।

সঞ্জয় বলেন, আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান। কিন্তু এ ঘটনা আমাকে হতবাক করেছে। আমি নিশাকে চিনি না। কিন্তু তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা।

এর পর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় সেই সম্পত্তি নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন, সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনো আইনি পথে হাঁটতে রাজি আছি।সূত্র: যুগান্তর

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews