1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

থানার এসআই সাইফুলের বুদ্ধিমত্তায় ২৪ ঘন্টা পার না হতেই চুরি হওয়া টাকা সহ ৩ চোরকে গ্রেফতার

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫২৩ বার পড়া হয়েছে

থানার এসআই সাইফুলের বুদ্ধিমত্তায় ২৪ ঘন্টা পার না হতেই চুরি হওয়া টাকা সহ ৩ চোরকে গ্রেফতার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
শিবগঞ্জ থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার এসআই সাইফুল ইসলাম, সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২৪ ঘন্টা পার না হতেই নিজ বুদ্ধিমত্তায় চুরি হওয়া ৬ লাখ ৫২ হাজার পুরো টাকা সহ ৩ চোরকে গ্রেফতার করেছে।

এজাহার সুত্রে জানা যায়, জেলার শিবগঞ্জ উপজেলার চককির্তী বাজারের মুদি দোকানি রবিউল ইসলাম (২৪) গত রবিবার (২২ জানুয়ারী) রাত পৌনে ১০ টার সময় দোকান বন্ধ করে কলাইয়ের রুটির দোকানে রুটি খেতে যায়। সেখান থেকে রাত ১০ টার সময় বাড়িতে গিয়ে দেখতে পান নিজ শয়ন কক্ষের দরজার তালা ভাঙ্গা আছে। ঘরে ঢুকে দেখেন ব্যাংক এশিয়া ও ডাচ্ বাংলা ব্যাংক থেকে উত্তোলনকৃত ৬ লাখ ও দোকানে সারাদিনের বিক্রির ১ লাখ ৫২ হাজার টাকা নাই।

এমন অবস্থায় রবিউল ইসলাম চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন উপস্থিত হয়ে দেখতে পান বাড়ির পিছনের দরজা ও শয়ন কক্ষের দরজার তালা ভেঙগে মোট ৬ লাখ ৫২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

এলাকাবাসীর পরামর্শে থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন রবিউল।
এরই প্রেক্ষিতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমদ এজাহার রেকর্ড করেন এবং এসআই সাইফুল ইসলাম এর উপর তদন্তের দায়িত্বভার দেন।

২৪ ঘন্টা পার না হতেই পরের দিন সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৫ টার মধ্যে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে একই এলাকা থেকে ৬ লাখ ৫২ হাজার টাকা সহ ৩ চোরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত চোর হলো চককির্তী-গৌরিশংকর পুর গ্রামের দোকানের কর্মচারী আব্দুল কাদেরের ছেলে সেনারুল ইসলাম (১৯), ধারীচাতরা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আব্দুল আলিম ওরফে স্বাধীন (২৩) ও ত্রিমোহনী-শিবনগর গ্রামের তৌফিকুল ইসলামের ছেলে আবুজার গিফারী (১৯)।

শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, ওসির নির্দেশনায়, এজাহারের সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে রবিউলের দোকানের কর্মচারী সেনারুলকে সুকৌশলে চককির্তী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে আটক করি। এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে আব্দুল আলিম ওরফে স্বাধীন ও আবুজার গিফারীকে ৬ লাখ ৫২ হাজার টাকা সহ একই এলাকা হতে আটক করতে সক্ষম হই।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোন জানান, আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews