সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলায় গালা ইউনিয়নে কাশিপুর গ্রামে সরকারি রাজস্ব কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু তোলার হিড়িক পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকটি অবৈধ ড্রেজার দ্বারা ভাল্বগেটের মেলা সাজিয়ে প্রতিনিয়ত যমুনা নদীর বালু কেটে নিচ্ছে একটি চক্র।
অবৈধ ভাবে বালু তোলার ফলে শাহজাদপুর বেড়িবাঁধ ভাঙ্গনের হুমকির সমক্ষিন হচ্ছে যার ফলে বাধ ঘেষা গ্রামের মানুষের বাড়ি-ঘর, রাস্তাঘাট,

মসজিদ বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো নদীগর্ভে বিলীনের ভীতি সৃষ্টি হচ্ছে।এবিষয়ে শাহজাদপুর উপজেলায় নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন,
শাহজাদপুর উপজেলায় কোনো বৈধ বালু মহল নেই।উপজেলায় অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply