মো:দিল.সিরাজগঞ্জ: রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ হবে। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই সমাবেশকে ঘিরে
দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা তৈরি হয়েছে। এদিকে, ওই মহাসমাবেশে অংশ নিতে সিরাজগঞ্জ-২ আসনের (সিরাজগঞ্জ-কামারখন্দ) সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ব্যাতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। ওই দিনে তার নির্বাচনী এলাকা থেকে ১৫ বগির একটি ট্রেনের ব্যবস্থা করেছেন তিনি।
স্থানীয় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি যাবার পথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ১৫ মিনিট বিরতি দেবে।
সেখানে ওই এলাকার নেতাকর্মীদের ট্রেনে ওঠার সুযোগ থাকবে। পরবর্তীতে বিরামহীনভাবে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে। জনসভা শেষে আবার দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জে ফিরে আসবে বলে জানা যায়
এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন স্থানীয় এমপি ব্যাক্তিগত উদ্দ্যোগে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করায় আয়োজককে জানাই ধন্যবাদ।

Leave a Reply