ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-ভোলাহাট সড়কে, পিঁয়াজ বোঝায়কৃত দ্রুতগামী স্টেয়ারিং ভুটভুটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুষড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জানা যায় মোবারাকপুর ইউনিয়নের গোয়াবাড়ী- চাঁদপুর গ্রামের দক্ষিণ পাড়ার মোঃ আশরাফুল ইসলাম এর ছেলে দুলাল হোসেন (৩৫)। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্র জানিয়েছেন রোববার (২২ জানুয়ারী) আনুমানিক সকাল ১০ টার সময় নানার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে দূর্ঘটনা ঘটে।
ঘোষলাদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়েছেন দুলাল হোসেন (৩৫)। মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হাইদারী ঘটনাটি নিশ্চিত করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। কোন অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়ায় দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

Leave a Reply