1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে এমপি ওদুদের জন্য ভোট চাইলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিখিল

  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে এমপি ওদুদের জন্য ভোট চাইলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিখিল

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের বাতেন খাঁর মোড়ে পৌর যুবলীগের সদস্য জিলহাজ বিশ্বাস ও যুবলীগ নেতা আমিন আলি’র উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

শহীদুল হুদা অলকের সঞ্চালনায় নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সংগঠনিক সম্পাদক মোঃ বাদশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, আওয়ামীলীগ নেতা আনসার আলী, পৌর মহিলা যুবলীগের সভাপতি সুলতানা পারভীন বিথী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি’র বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, অনেকে টাকা বিতরণ করছে এই নির্বাচনে। তাদের পুলিশে ধরিয়ে দিবেন যুবলীগের ভাইয়েরা। কেউ টাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষের চরিত্র যেন নষ্ট করতে না পারে। এই নির্বাচনে কাউকে কালো টাকা সাদা করতে দেয়া হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ষড়যন্ত্র চলাচ্ছে তাই সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচিত হলে তার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ আবারও শুরু করবেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপি’র দলীয় ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews