ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বি.এন.এফ পার্টির নেতা কামরুজ্জামান খাঁন। টেলিভিশন প্রতীকের এই প্রার্থীর নির্বাচনী প্রচারণায় কোনো সঙ্গী না থাকায় দুই সহযোগীকে সাথে নিয়ে নিজেই নিজের পোস্টার লাগাতে দেখা যায়। শনিবার (২১ জানুয়ারী) জেলার সদর উপজেলার পৌর এলাকার শহরের বিশ্বরোড মোড়ে গিয়ে দেখা যায়, ট্রাফিক পোস্ট ও দেয়ালে দেয়ালে দুই সহযোগীকে নিয়ে পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন। এসময় কামরুজ্জামান খাঁন দাবী করে জানান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি.এন.এফ পার্টির চেয়ারম্যান আবুল কালাম আজাদ আমাকে এই আসনের প্রার্থী মনোনীত করেছেন। তবে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকার যেখানে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। অবশ্য আনন্দের সাথে নিজেই দুই সহযোগীকে নিয়ে পোস্টার, ফেস্টুন লাগাচ্ছি। আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছি। ০১ জানুয়ারী বুধবার ভোটাররা আমাকে বিপুল ভোট দিয়ে শতভাগ বিজয়ী করবে বলেও আশা প্রকাশ করেন। সেই সাথে দোয়া ও ভোট প্রার্থনা করেন তিনি।
Leave a Reply