1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে পড়ে থাকা নবজাতকের মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে পড়ে থাকা নবজাতকের মরদেহ উদ্ধার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে পড়ে থাকা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এসময় মরদেহটি শপিংব্যাগের মধ্যে পলেথিনে মোড়ানো ছিল। শুক্রবার (২০ জানুয়ারী) ভোররাতে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রামের রেললাইনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ফজরের নামাজের পর স্থানীয়রা রেললাইনের মধ্যে লুঙ্গি দিয়ে ঢাকা থাকা অবস্থায় একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে তা খুলে দেখা যায় একটি নবজাতকের মরদেহ। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দূর-দূরান্ত থেকে মরদেহ দেখতে ছুটে আসেন জনসাধারণ।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, আমরা ধারনা করছি, হয়ত কালকেই জন্ম নিয়েছে বাচ্চাটি। জন্মের পরই তাকে গতকাল রাতে হয়ত কেউ ফেলে গেছে। খুবই মর্মান্তিক বিষয়টি। তবে রেললাইনের উপর দিয়ে কোন ট্রেন যায়নি। মৃত বাচ্চাই ফেলে গেছে।

ইউপি সদস্য মুনশেদ আলী বলেন, একদিনের মৃত বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানান। পরে পুলিশকে খবর দেয়া হয়। রেল বিভাগকেও ঘটনাটি জানানো হয়েছে। গভীর রাতে পলেথিনে মুড়িয়ে শপিং ব্যাগে করে নবজাতকের মরদেহটি ফেলে গেছে। মৃত বাচ্চাটি মেয়ে ছিল বলে জানান তিনি।

গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুপুর সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ রেললাইনেই পড়ে ছিল। রেল পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews