ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
আগামী ০১ ফেব্রুয়ারী বুধবার চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের উপ-নির্বাচন। এই উপ-নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (২০ জানুয়ারী) বিকালে সদর আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সামিউল হক লিটনের প্রচারণার আপেল প্রতিকে ভোট চেয়ে রানিহাটী-মহারাজপুর ও বারঘরিয়া ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোডাউন করেন।
শোডাউনটি রানিহাটী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ রহমত আলীর নেতৃত্বে সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে রামচন্দ্রপুরহাট, বহরম, ঘোড়াপাখিয়া, চকবহরম, ধুমিহায়াতপুর, চৌধুরী মোড়, ঘোড়াস্ট্যান্ড হয়ে মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা, মিনটোলা, ডোলপাড়া, ফকিরপাড়া হয়ে শেখটোলা পৌছায়। সেখানে আছর নামাজের বিরতির পর বিশাল মোটরসাইকেল বহরটি বারঘরিয়া ইউনিয়নে প্রবেশ করে লক্ষীপুর, বারঘরিয়া, চামাগ্রাম হয়ে বিভিন্ন পাড়া মহল্লার রাস্তা প্রদক্ষিন করে মহারাজপুর হাট, মেলার মোড়, চকআলমপুর দিয়ে আবারো রানিহাটী ইউনিয়নের পারকৃষ্ণগোবিন্দপুর-নামোগ্রাম হয়ে রামচন্দ্রপুরহাটের ফুলতলায় এসে শেষ হয়। নির্বাচনী প্রচারণার শুরুতে জাকজমকপূর্ণ ভাবে প্রায় সাড়ে ৪ শতাধিক মোটরসাইকেল নিয়ে তিনটি ইউনিয়নের সকল ওয়ার্ডের ভোটারদের অংশগ্রহণে শোডাউনটি সফলভাবে শেষ হয়।
এব্যাপারে অভিব্যক্তি জানতে চাইলে কয়েকজন তরুণ ভোটার ও কর্মী জানায়, গত ৪ বছরে আমাদের এলাকা থেকে শুরু করে পুরো সদর আসনে তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকান্ড করা হয়নি। সেজন্য আমরা তরুণেরা তরুন নেতৃত্বে বিশ্বাসী হয়ে পড়েছি। আমাদের ইউনিয়নের উন্নয়ন সাধিত করতে সামিউল হক লিটনের কোন বিকল্প নেই, তরুণ বয়স্ক সবাই এইবার উপ-নির্বাচনে আপেল প্রতীকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছি।
সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক লিটনের আস্তাভাজন রানিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী বলেন, এইবার ভোটারেরা সচেতন হয়েছে। তারা বুঝতে পেরেছে কে জয়ী হলে এলাকার উন্নয়ন হবে। সেজন্যই আপেল প্রতিকের জোয়ার এসেছে। লিটন ভাই নির্বাচনে জয় লাভের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আমি বিশ্বাস করি নির্বাচন যদি সুষ্ঠু পরিবেশে হয়, সাধারণ জনগন তাহলে ইনশাআল্লাহ এইবার লিটন ভাইকে আপেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আনবেই। আমি দলমত নির্বিশেষে সকল ভোটারদের নিকট সৎ, যোগ্য প্রার্থী লিটন ভাইকে আপেল প্রতীকে ভোট প্রদানের আহবান জানাচ্ছি।

Leave a Reply