1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চলে গেলেন কিংবদন্তি এই অভিনেত্রী

  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

চলে গেলেন কিংবদন্তি এই অভিনেত্রী

ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই। মঙ্গলবার রোমে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মুত্যকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৫ বছর।

পঞ্চাশ ও ষাটের দশকে ইউরোপিয়ান সিনেমার শীর্ষ আবেদনময়ী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় জিনাকে। একের পর এক চরিত্রে আলো ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে শরীরে অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল জিনাকে। হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামে ছিলেন। এর মধ্যেই খবর না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী।

দীর্ঘ ক্যারিয়ারে ‘ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’, ‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’, ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’, ‘বিট দ্য ডেভিল’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন জিনা। ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি হলিউডি সিনেমায়ও দেখা গেছে তাকে।

কয়েক দশক আগেই অভিনয় ছেড়েছেন জিনা। এরপর পা রাখেন আলোকচিত্রের জগতে। আলোকচিত্রী হিসাবে বেশ খ্যাতিও পান এক সময়ে। ১৯৭৩ সালে তার প্রথম আলোকচিত্রের বই প্রকাশিত হয়। যার নাম ‘ইটালিয়া মিয়া’। সেই গ্রন্থে ইতালির জনজীবনের কড়চাকে মূলত সাদা-কালোয় ধরে রেখেছিলেন জিনা। এক সময়ে রাজনীতির অঙ্গনেও প্রবেশ করেছিলেন তিনি।

১৯৬১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার পান জিনা। ১৯৯৩ সালে লাভ করেন ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য ন্যর। কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী, ইতালির আরেক কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন। শোক প্রকাশ করেছেন আরও অনেকে। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews