1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় গায়িকার মৃত্যু

  • সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় গায়িকার মৃত্যু

রবিবার (১৬ জানুয়ারি) নেপালে ৭২ আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের সেই বিমানে ছিলেন দেশটির লোক ঘরানার জনপ্রিয় গায়িকা নীরা ছান্তিয়াল। দুর্ঘটনায় অন্যদের সঙ্গে তিনিও প্রাণ হারান।

মরদেহ শনাক্ত করে বিষয়টি নিশ্চিত করেছেন নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান।

হীরা ছান্তিয়াল জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে ওই বিমানে চড়ে পোখরা যাচ্ছিলেন নীরা। রোববার (১৫ জানুয়ারি) পোখরায় নারী-পুরুষদের একটি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা ছিল নীরার।

মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে গায়িকা লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’ কিন্তু বিমান দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেলো।

জানা গিয়েছে, বিমানকর্মী এবং যাত্রীসহ ওই বিমানে মোট ৭২ জন ছিলেন। তাদের মধ্যে ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। এরমধ্যে ২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক। বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews