1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

জনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে  ‘রায়ট কন্ট্রোল’ এবং ‘উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম শহীদ এলাহী বক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর বিশেষজ্ঞ দলের অংশগ্রহণে আয়োজিত  প্রশিক্ষণটি গত ১ নভেম্বর শুরু হয়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল এ প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে বিসিএস (আনসার)

কর্মকর্তা, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যসহ মোট ১১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং উদ্ভূত পরিস্থিতিতে সমন্বিতভাবে কার্যকর প্রতিক্রিয়া প্রদানের বিভিন্ন কৌশল ও পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়।

পাশাপাশি ‘উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১ কোর্সটি ২৮ দিনব্যাপী বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য গণপ্রতিরক্ষার ভিত্তি জোরদারকরণে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন।

উল্লেখ্য, এ প্রশিক্ষণের মাধ্যমে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর অভিজ্ঞতা ও আধুনিক দাঙ্গা নিয়ন্ত্রণ কৌশলের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

এর ফলে বাহিনীর পেশাগত দক্ষতা, প্রস্তুতি এবং জনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক)

মোঃ সাইফুল্লাহ রাসেল, তুরস্ক দূতাবাসের প্রতিনিধি, তুরস্ক থেকে আগত প্রশিক্ষণসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থী ও অন্যান্য সদস্যবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews