1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি দীর্ঘ পোস্টে জেডি ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে এমনটি বলেছেন।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।

জেডি ভ্যান্স বলেন, ডাটা ও জরিপ অনুযায়ী রিপাবলিকান সমর্থকরা ভোট দিতে এসেছিলেন এবং কিছু অঙ্গরাজ্যে উপস্থিতি দারুণ ছিল। কিন্তু মূল সমস্যা ছিল ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যারা ট্রাম্প/ভ্যান্স জুটিকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই এই যুদ্ধের ওপর ক্ষোভ ও হতাশা থেকে ২০২৬ সালে এসে বিরোধী দল ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

ভবিষ্যতের দিকে তাকানোর কথা উল্লেখ করে ভ্যান্স লেখেন, ‘আমরা কেন হেরেছি তা সবাই জানে। আর এখান থেকে আমাদের পরবর্তী পথচলা কেমন হবে, তা নিয়ে যেকোনো সততাপূর্ণ আলোচনা অবশ্যই এই জায়গা (যুদ্ধ) থেকেই শুরু হতে হবে।

যারা এই যুদ্ধকে সমর্থন করেছিলেন তাদের উদ্দেশ করে ভ্যান্স বলেন, যদি কেউ মনে করেন আগামী ৬ বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো এই যুদ্ধের একটি উপযুক্ত মূল্য ছিল, তবে তাদের সেই যুক্তিটি অন্তত সততার সাথে প্রকাশ করা উচিত।

জরিপ ও উপদেষ্টাদের তথ্য উদ্ধৃত করে ভ্যান্স জানান, ট্রাম্পের ভোটাররা ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়ার পেছনে মূলত ৪টি বিষয় কাজ করেছে , যুদ্ধ শেষ করার আকাঙ্ক্ষা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির ওপর মনোযোগ দেওয়া, আমেরিকা ফার্স্ট নীতি বজায় রাখা, এবং ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন আনা।

দলের ক্ষুব্ধ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের রাগ হওয়াটা স্বাভাবিক এবং এই ক্ষোভ ও শক্তিকে কাজে লাগিয়ে পরবর্তীতে তাদের সমমনা রিপাবলিকানদের নির্বাচিত করার কাজে নেমে পড়া উচিত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews