1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বুর্জ খলিফায় শাহরুখের ‘পাঠান’ ঝড়

  • রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

বুর্জ খলিফায় শাহরুখের ‘পাঠান’ ঝড়

গত ১০ জানুয়ারি ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশচুম্বী ভবন বুর্জ খলিফার দৃশ্য দেখানো হয়। এবার সেই বুর্জ খলিফাতেই ঝড় তুলল ‘পাঠান’ সিনেমার ট্রেলার। উপস্থিত হাজারও দর্শকের সঙ্গে ট্রেলারটি উপভোগ করেন শাহরুখ নিজেও।

শুক্রবার (১৩ জানুয়ারি) একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। আপাতত দুবাইয়ে অবস্থান করছেন তিনি। গতকাল (শনিবার) বলিউড বাদশার উপস্থিতিতেই বুর্জ খলিফায় ‘পাঠান’ ছবির ট্রেলার প্রদর্শনের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শাহরুখের অসংখ্য ভক্ত রয়েছে। অপর দিকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সবমিলিয়ে এই আয়োজন অনেকটা উৎসবে পরিণত হয়েছিল।

এদিন কিং খানকে দেখা গেল ক্যাজুয়াল পোশাকে। তার সঙ্গে পরনে কালো রংয়ের জ্যাকেট। বুর্জ খলিফায় তখন দেখানো হচ্ছে অ্যাকশনে ভরা ‘পাঠান’ ছবির ট্রেলার। আর সেই প্রোমোশনাল ইভেন্টের মাঝে ‘ঝুমে জো পাঠান’ গানের স্টেপ দেখালেন শাহরুখ।

শুধু নেচেই ক্ষান্ত হননি বলিউড বাদশা শোনালেন ছবির একাধিক সংলাপও। তার মুখে সময়ের জনপ্রিয় সংলাপ ‘সিটবেল্ট বেঁধে নাও, ঝড় আসছে’ শুনে মাতোয়ারা হন উপস্থিত দর্শক। প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আরও ১০ দিনের মতো অপেক্ষা করতে হবে শাহরুখকে।

প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমাটি। এতে শাহরুখ, দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews