1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,চরম ভোগান্তিতে যাত্রীরা

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

পুলিশ ও শ্রমিকরা জানান, শনিবার দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ পোশাক কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেয়। মুহূর্তেই আশপাশের আরও ১০-১২টি কারখানার শ্রমিকরা তাদের সাথে যোগ দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

বিক্ষুব্ধ শ্রমিক সোহেল রানা ও সালমা আক্তার বলেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বর্তমান বেতনে সংসার চালানো অসম্ভব। আমরা ৩০ হাজার টাকা বেতনের দাবি জানাচ্ছি। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, পোশাক শ্রমিকদের অবরোধের কারণে দীর্ঘ সময় ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের শান্তভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews