গাজীপুরের মহানগরী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে ।
মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কার্তিক, তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।
স্হানীয় সূত্রে জানাযায়, কার্তিক প্রতিদিনের মতো কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন । পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ শেখ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।
মরদেহের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হতে পারে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply