1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈরে ৪৭ কোটি টাকা ব্যয়ে ১৮টি আঞ্চলিক সড়কের ৩৩ কিলোমিটার পাকা হচ্ছে, বদলে যাবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি  :

গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কালিয়াকৈর উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গাজীপুর জেলা এলজিইডি প্রকল্পের আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ১৮টি আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ মাকসুদুন্নবী মিন্টু জানান, কালিয়াকৈর উপজেলায়   এলজিইডি   বিভাগ  প্রায় ৪৭.  ১১ কোটি টাকা ব্যয়ে ৩৩.  ১৫৭ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা ও উন্নয়ন করা হবে। কাজগুলো বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এই প্রকল্পের আওতায় উপজেলার ফুলবাড়ীয়া, শ্রীফলতলী, বোয়ালী, মধ্যপাড়া, ঢালজোড়া,  আটাবহ,  ও সূত্রাপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত কাঁচা ও ভাঙাচোরা সড়কগুলো  পাকা সড়কে উন্নীত করা হবে। পাশাপাশি সড়কের দুই পাশে ড্রেন, গাইড ওয়াল ও প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ করা হবে।

 তিন দিন ব্যাপী   ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান । কালিয়াকৈর উপজেলায় অবহেলিত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়ে জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর “গ্রাম হবে শহর” এই প্রত্যয় বাস্তবায়নে আমরা কাজ করছি। কালিয়াকৈরের কোনো গ্রামের রাস্তা আর কাঁচা থাকবে না।

যোগাযোগ ব্যবস্থা ভালো হলে কৃষক তার পণ্য সহজে বাজারে নিতে পারবে, শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে পারবে। তিনি আরও বলেন,  পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ছোট-বড় সব সড়ক উন্নয়নের আওতায় আনা হবে। ঠিকাদারদের  কাজের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না।

কালিয়াকৈর উপজেলা বি.আর.ডি.বির চেয়ারম্যান  মোঃ মোফাজ্জল হোসেন বলেন, বর্ষা মৌসুমে এসব সড়কে কাদার কারণে চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে কালিয়াকৈরের গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে এবং হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান , উপজেলার ৭ ইউনিয়নে ১৮টি আঞ্চলিক সড়কের  ৪৭ কোটি টাকা ব্যয়ে ৩৩ কিলোমিটার পাকা হওয়ার তিন দিনব্যাপী  ভিত্তি প্রস্তরের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews