1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈর হাইটেক পার্কে চীনা প্রতিষ্ঠানের ১০ কোটি ডলার বিনিয়োগ, বছরে ১০০ কোটি বেভারেজ ক্যান উৎপাদনের লক্ষ্য

  • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে পানীয়ের ক্যান তৈরির কারখানা স্থাপনে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান অ্যালু হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউয়ান ডিংইয়ান জানান, কারখানাটিতে বছরে ১০০ কোটি পানীয়ের ক্যান উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। উৎপাদিত ক্যানের প্রায় ৯০ শতাংশ বিদেশে রপ্তানি এবং বাকি ১০ শতাংশ দেশের বাজারে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

কালিয়াকৈর হাইটেক পার্ক সুত্রে জানাযায় , ২০২৪ সালে প্রকল্পের কাজ শুরু করে একই বছরে কালিয়াকৈর হাইটেক পার্কে নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি। কারখানার জন্য প্রায় ১৩ একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে কারখানার বেসমেন্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী আট মাসের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষ করে উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করা হবে।

অ্যালু হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ইউয়ান ডিংইয়ান বলেন, বাংলাদেশের বাজার তুলনামূলক ছোট হওয়ায় মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ বিদেশে রপ্তানি করা হবে।

আমরা চাই বাংলাদেশকে বেভারেজ ক্যান উৎপাদনের একটি হাব হিসেবে গড়ে তুলতে। বাংলাদেশ হাইটেক পার্কের উপ-পরিচালক ফিরোজ আহমেদ বলেন, এই বিনিয়োগের ফলে স্থানীয়ভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের রপ্তানি আয় বাড়বে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews