গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে “মাদক ছেড়ে কলম ধরি – সুখি সুন্দর জীবন গড়ি স্লোগানে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইসরাক হোসেনের নির্দেশনায় কালিয়াকৈর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য মাদক বিরোধী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর গাজীপুর জেলা কমিটির আহবায়ক মোঃ সেলিম মোল্লা ও সঞ্চালনা করেন সদস্য সচিব রাশেদুল হক রুবেল। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন, এরশাদ হোসেন, কাশেম মাহমুদ, সাইফুল ইসলাম,
সেলিম হোসেন সহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। সভা শেষে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড হতে বাস স্ট্যান্ড হয়ে বিএনপি দলীয় কার্যালয় এসে শেষ হয়।



Leave a Reply