1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা

  • শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা

নারীদের ক্রিকেটে পরাশক্তি বলতে অস্ট্রেলিয়ার নাম থাকবে সবার আগে। সিনিয়র ক্রিকেটে যতোবার বাংলাদেশের নারীরা মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার, করুণভাবে হারতে হয়েছে লাল-সবুজ দলকে। সেই ইতিহাসই এবার বদলে দিলেন মেয়েরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা।

বেনোনিতে শনিবার অস্ট্রেলিয়ার নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টি-টোয়েন্টি ফরম্যাটের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে লাল-সবুজের নারীরা।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ দল। রাইস মেকেনন্নার বলে গোল্ডেন ডাকে ফিরে যান রানী সাহা। তবে সাময়িক চাপ সামলে নেন দিলারা আক্তার ও আফিয়া হুমায়রা। এই দুই ব্যাটারের ৬৬ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ দল।

২৪ রান করে আফিয়া এবং ৪০ রান করে ফিরে যান দিলারা। এই সময় জোড়া উইকেট হারালেও শেষ দিকে বাংলাদেশকে একাই জয়ের বন্দরে নিয়ে যান সুমাইয়া আক্তার। ম্যাচ জিততে তাকে সঙ্গ দিয়েছেন স্বর্ণা আক্তার।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে অস্ট্রেলিয়া নারী দল। দলের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৫২ রান করে ক্লারি মোর। এছাড়া ইল্লা হাইওয়ার্ড করেন ৩৯ বলে ৩৫ রান। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews