1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট

  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর থেকে প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুনের শিখা কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করে বেরিয়ে আসেন শ্রমিক-কর্মচারীরা। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর এলাকায় ৬ তলা ভবনের নিচতলায় অবস্থিত স্টোর ও হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি থেকে আরও ২টি এবং গাজীপুর চৌরাস্তা থেকে অতিরিক্ত ২টি সহ মোট ৬টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আগুন লাগার সাথে সাথে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন।

কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়।এদিকে খবর পেয়ে কারখানার সামনে উৎসুক জনতার ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের আরেকটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews