1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈরে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, সনাতনী ধর্মালম্বীদের উৎসবের আমেজ বিরাজ

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মো: ইমরান হোসেন গাজিপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মণ্ডপে মণ্ডপে এখন শেষ পর্যায়ের রং তুলির কাজ চলছে। শিল্পীরা  নাওয়া-খাওয়া ভুলে প্রতিমায় রঙের আঁচড় দিচ্ছেন, দিচ্ছেন শেষ সাজ।

সরেজমিনে দেখা যায়, কোথাও দেবী দুর্গার শাড়িতে খড়ি মাটির প্রলেপ, কোথাও গণেশ, সরস্বতী, কার্তিকের মুখে রঙের ছোঁয়া।

প্রতিমার সাথে পেছনের মঞ্চের আকাশ, মেঘের দৃশ্যও ফুটিয়ে তুলছেন শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীরাও পূজাকে বরণ করতে ঘর-বাড়ি ও মণ্ডপ সাজাতে ব্যস্ত।

কালিয়াকৈর উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এবং কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন  মেট্রো থানায় ১৮৫ টি  মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের এক নেতা জানান, আমাদের প্রস্তুতি প্রায় ৯০ ভাগ শেষ। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে।

আশা করছি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারবো। এদিকে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ  মোঃ শহিদুল ইসলাম জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ কমিটির সাথে সমন্বয় সভাও করা হয়েছে। পূজা মন্ডপে কেউ ইভটিজিং অথবা মাদক সেবনের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার  এ,এইচ,এম  ফখরুল হোসাইন জানান,

সরকারিভাবে  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটা পূজা মন্ডপের জন্য জি,আর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।

সনাতনী  ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব  সুষ্ঠুভাবে পালনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews