গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ-২ ডাকাত গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রাধানগর এলাকার জিন্নাত আলীর ছেলে রুবেল (৩১)
এবং বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার জমশেদ প্রমাণিকের ছেলে মোঃ তুহিন প্রমাণিক (৩৩)। অভিযানের সময় উপ-পরিদর্শক তাইফুর রহমান আহত হওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলায় চন্দ্র এলাকায় মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চলায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর সময় রুবেল ও তুহিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
এসময় পুলিশের উপপরিদর্শক তাইফুর রহমান আহত হন। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।



Leave a Reply