ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ০১ ফেব্রুয়ারী ২০২৩ আসন্ন সদর আসনের উপনির্বাচন উপলক্ষে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় রামচন্দ্রপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রানিহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মমিনুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-ইসলাম শামীম। এছাড়াও এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর আসনে নৌকার মনোনীত প্রার্থী,
সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাড মোঃ নজরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাঃ আতিকুল ইসলাম, রানিহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মহসিন আলী প্রমূখ।
নৌকার মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চেয়ে বলেন, তাকে নির্বাচিত করলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ ৪ লেইন মহাসড়ক ও রেলপথ,
রামচন্দ্রপুরহাটের বহরম ঘাটে আরও একটি ব্রীজ, জেলা শহরে পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ স্থাপনসহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন।




Leave a Reply