1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত সাত দিনব্যাপী ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প, ২০২৬ মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য সবুজ পৃথিবী, সুন্দর আগামী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় ক্যাম্প সাইট কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকায় ০৩-০৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ০৭ সাত দিন ব্যাপী ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প, ২০২৬ অনুষ্ঠিত হয়। মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্স গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার

কাজী জেবুন্নেছা বেগম। অনুষ্ঠানে বক্তব্য,রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান, গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান, কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূ‚মি),

শামসুন নাহার শিলা, গাজীপুর জেলা এ,এস,পি মোসাঃ মাসুমা খাতুন, গাইড কমিশনার ও প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডাঃ মারিয়া ইয়াসমিন, প্রকল্প কর্মকর্তা ও জনসংযোগ, প্রচার ও প্রকাশনা কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা সন্চালনা করেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের ট্রেইনার তিথি -দে।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সূত্র জানায়, বাংলাদেশে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মেয়েদের জন্য শিক্ষাশ্রয়ী
প্রতিষ্ঠান রূপে স্বীকৃত। সরকার অনুমোদিত গঠন ও বিধির আওতায় এই প্রতিষ্ঠান পরিচালিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পাঠ্যসূচির সম্পূরক শিক্ষা হিসেবে গার্ল গাইডের শিক্ষা কর্মসূচি অন্তর্ভূক্ত আছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মেয়ে শিশু,

কিশোরী ও যুবানারীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাশ্রয়ী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, গাইড হচ্ছে স্কুলে অধ্যয়নরত কিশোরীদের নিয়ে গঠিত গাইডিং এর দ্বিতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম। ক্যাম্প বা তাঁবু বাস হলো, প্রকৃতির মাঝে গাইডদের সুপ্ত প্রতিভা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশের একটি কর্মোদ্যোগ। সাত দিন ব্যাপী গাইড ক্যাম্পে অবস্থান করে গাইড সদস্যরা তামাকদ্রব্য ও সিগারেটের অপকারিতা,

ডেঙ্গু প্রতিরোধে কারণীয়, সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়া ব্যবহার, প্রাথমিক চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, নিরাপদ পানি ও স্যানিটেশন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে সচেতনতা ও স্ক্রিনিং, আত্মরক্ষার কৌশল ও তার প্রয়োজনীয়তা, অগ্নি নির্বাপন পদ্ধতি বিষয়ে সচেতনা, নারী ও কণ্যা শিশুর সুরক্ষা, বাল্য বিবাহ,

নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ, শিষ্টাচার ও নেতৃত্ব, মানসিক সুস্থতা ও আবেগ নিয়ন্ত্রণসহ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করে। এছাড়াও হাইকিং, হাইকুক, আঞ্চলিক রান্না প্রতিযোগিতা ও বিভিন্ন ধরণের এ্যাডভেঞ্চার কার্যক্রমে অংশ নেয়।

এছাড়াও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও দশটি অঞ্চল (রাজধানী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনিসংহ অঞ্চল) হতে আগত প্রায় ৬০০ জন গাইড, গাইড গাইডার অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান শেষে ক্যাম্প ফায়ার (অগ্নি প্রজ্জ্বলন), সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপস্ এর মাধ্যমে ৭ দিন ব্যাপী ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প, ২০২৬ সমাপ্ত হয়।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews