1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করে জানান, এটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া।

ছবিতে দেখা যায়,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে রেখে তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। তিনজনকেই হাস্যোজ্জ্বল অবস্থায় ক্যামেরাবন্দি হতে দেখা যায়। খবর আইবিএননিউজ,বাপসনিউজ।

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও অংশ নেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক জানান, নৈশভোজে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ফটোগ্রাফার না থাকায় ছবিটি পেতে কিছুটা সময় লেগেছিল। পরে হোয়াইট হাউসের সৌজন্যে ছবিটি পাওয়া যায়।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের একটি বিশেষ বৈঠকেও অংশ নেন ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ।

তবে অনেকেই বাপসনিউজকে জানিয়েছেন ছবিটি এআই করে প্রকাশ করা হয়েছে ।যুক্তরাষ্ট্র এর গুরুত্ব পূর্ণ ছবি বা সংবাদ সংশ্লিষ্ট মহল তাদের ওয়েভ সাইডে প্রকাশ করেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews