1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, ধর্ষক গ্রেফতার

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।রোববার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা মনি বনিক বাদী হয়ে সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেফতারকৃত শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুনিল চন্দ্র পালের ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর আহমদনগর এলাকায় রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহত তরুণী (১৮) ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকার মনি বনিকের মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে নিহত তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল। রোববার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ওই তরুণী কালিয়াকৈরের সফিপুর এলাকায় শান্ত পালের সঙ্গে দেখা করেন। পরে তাকে একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক দফা ধর্ষণের অভিযোগ রয়েছে।

পরিবারের অভিযোগ, একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এরপর শান্ত পাল মোবাইল ফোনে তরুণীর মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানান বলে পরিবারের দাবি।

পরে ওইদিন রাতেই তরুণীর মরদেহ নিয়ে ভালুকায় গ্রামের বাড়িতে যান শান্ত। সেখানে স্বজনদের সন্দেহ হলে তারা তাকে আটক করেন। পরে তরুণীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ময়নাতদন্ত করা হয়।পুলিশ ও নিহতের পরিবারের দাবি, ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি উঠে এসেছে। তবে মামলার তদন্ত ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী আইনগত প্রক্রিয়ায় বিষয়টি আরও স্পষ্ট হবে।

পরে স্থানীয় লোকজন শান্ত পালকে মারধর করে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হলে পরে তাকে কালিয়াকৈর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণীর মৃত্যুর ঘটনায় শান্ত পালকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews