মো:দিল.সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত পরিবহনের চাপায় হীরা হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হীরা হোসেন একই উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বলেন , আজ সন্ধ্যায় মোটরসাইকেলে করে হীরা হোসেন পূর্ব দেলুয়ায় আসছিলেন।
এ সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘাতক পরিবহনকে সনাক্তের চেষ্টা চলছে।




Leave a Reply