1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইরান যুদ্ধ ‘কয়েক মাসের মধ্যে’ ভিন্ন পর্যায়ে যাবে, জেডি ভ্যান্স

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ :

ওয়াশিংটন, ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাত আগামী কয়েক মাসের মধ্যে ‘অনেক ভিন্ন একটি পর্যায়ে’ প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আইবিএননিউজ ।

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযান এখন আগের তুলনায় কমেছে। তবে ইরান এখনও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে সীমিত আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের অন্যতম লক্ষ্য হলো ইরান যাতে এসব সক্ষমতা পুনর্গঠন করতে না পারে তা নিশ্চিত করা।বাপসনিউজকে লেখা এক প্রতিবেদনে সাংবাদিক মোঃনাসির আরোও জানিয়েছেন,

হরমুজ প্রণালিতে নৌ-মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করেছে। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। নিউইয়র্ক পোস্ট আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোপন অভিযানের মাধ্যমে কিছু তেলবাহী জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার চেষ্টা করছে এবং ইরানি তেলবাহী জাহাজ ও ইরান-সমর্থিত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে।

ভ্যান্স ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি যুদ্ধবিরতি ও আলোচনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও বলেছেন। তবে সংঘাত শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের দিকে যাবে, নাকি আবার সামরিক অভিযান বাড়বে—এ বিষয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্ত নেই। 

এর আগে ৩ সেপ্টেম্বর ভ্যান্স বলেছিলেন, ইরানের সঙ্গে সংঘাত কবে শেষ হবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেন না এবং বিষয়টি অনেকটাই ইরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews