বাঘারপাড়া প্রতিনিধি: মানবিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার যশোরের বাঘারপাড়ার দাঁদপুরে এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রয়াস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন রেজা।
এতে অংশ নেন আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী,
জালাল উদ্দিন মোলা, সম্রাট আলম গনি, বিলাল হোসেন, অশোক পাল, ইউনুচ আলী, বদিউজ্জামান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ সময় শাহিন রেজা বলেন, ৬০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে শুধু তাই নয় সংস্থাটি পরিবার, মসজিদ, মাদ্রাসা, মন্দির,
বাজারসহ বিভিন্ন স্থানে পানির সমস্যা নিরসনে বিভিন্ন সংস্থা ও সমাজের বিত্তমান ব্যক্তিদের সহায়তায় টিউবওয়েল প্রদান করে আসছে। আগামীতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।

Leave a Reply