1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৬ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন রাখি

  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

৬ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন রাখি

৬ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। তার বরের নাম আদিল ডুরানি। বুধবার (১১ জানুয়ারি) বিকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন তিনি।

এ ছবিতে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে আছেন রাখি সাওয়ান্ত-আদিল। তাদের দুজনের গলায় ফুলের মালা। একসঙ্গে ম্যারিজ সার্টিফিকেট ধরে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। ছবিতে লেখা— ‘রাখি-আদিল বিবাহিত।’ তবে কবে কোথায় বিয়ে করেছেন তা জানাননি এই অভিনেত্রী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গোপনে কোর্ট ম্যারেজ করেছেন রাখি-আদিল।

এদিকে আদিলের সঙ্গে যোগাযোগ করে টাইমস নেটওয়ার্ক। বিয়ের খবর অস্বীকার করে আদিল বলেন, ‘আমরা বিয়ে করিনি।’

গত বছর আদিলের সঙ্গে পরিচয় হয় রাখির। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেছিলেন— ‘আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে আমার কাছে পাঠিয়েছে। রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। কিছুই ভালো লাগছিল না। এরপরই আদিল আমার জীবনে প্রবেশ করে। প্রথম দেখা হওয়ার এক মাসের মধ্যে আমাকে প্রেমের প্রস্তাব দেয় ও। আমি ওর থেকে ৬ বছরের বড়।’

আদিল এমন প্রস্তাব দেবে তার জন্য প্রস্তুত ছিলেন না রাখি। তা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে আদিল এভাবে প্রস্তাব দেবে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আদিল আমাকে ব্যাখ্যা করেছিলেন, মালাইকা আরোরা-অর্জুন কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের উদাহরণ দিয়ে। ও জানিয়েছে, ও আমাকে ভালোবাসে; আমিও ওর প্রেমে পড়ে গেলাম।’

২০১৯ সালে ব্যবসায়ী রীতেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান রাখি। যদিও অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের বিষয়টি বানিয়ে বলেছেন এই অভিনেত্রী। ভক্তদের অনুরোধে ২০২১ সালে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে সর্বপ্রথম স্বামীকে প্রকাশ্যে আনেন। পরবর্তীতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রাখি সাওয়ান্ত।

বর্তমানে খুব কঠিন সময় পার করছেন রাখি। কারণ তার মা ক্যানসারে আক্রান্ত। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছে রাখির মা জয়া সাওয়ান্তকে। এরই মাঝে নিজের বিয়ের খবর জানালেন এই অভিনেত্রী। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews