1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০.০০ ঘটিকায় মতবিনিময় সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সহিত পরিচিত হন এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

মত বিনিময় সভায় সাংবাদিকবৃন্দ গাজীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও তাদের প্রত্যাশার কথা পুলিশ সুপারের নিকট বিস্তারিত তুলে ধরেন। পুলিশ সুপার নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বর্ণনা করেন।

সঠিক ও বস্তুনির্ভর তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর পুলিশ সুপার মহোদয় গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)
মোহাম্মদ মোজাম্মেল হোসেন,

অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আমিনুল ইসলাম, গাজীপুর জেলা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews