1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘নাটু নাটু’ গানে গোল্ডেন গ্লোব জিতল ‘আরআরআর’

  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

‘নাটু নাটু’ গানে গোল্ডেন গ্লোব জিতল ‘আরআরআর’

কিছুদিন আগে ‘আরআরআর’ ছবির জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের খেতাব অর্জন করেন পরিচালক এস এস রাজামৌলি। এবার বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গানের পুরস্কার জিতল এই সিনেমার ‘নাটু নাটু’ গানটি।

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গানটিকে প্রতিযোগিতা করতে হয়েছিল টেলর সুইফটের কণ্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফট মি আপ’ গানগুলোর সঙ্গে। কিন্তু শেষমেশ এম এম কিরাবাণী, কালা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে ‘নাটু নাটু’ গানটি সকলের মনে ধরেছে।

অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির সংগীত পরিচালক এম এম কিরাবাণী। তিনি বলেন, ‘এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।’

গোল্ডেন গ্লোবস পুরস্কারে সংগীতের পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল ‘আরআরআর’। কিন্তু পুরস্কার রয়ে গেছে অধরা। এই বিভাগে সেরার খেতাব পেয়েছে ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ ছবিটি।

প্রসঙ্গত, প্রায় দশ বছর আগে ‘স্লামডগ মিলিয়নিয়া’র ছবির জন্য ভারতে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এসেছিল। ড্যানি বয়েলের এই ছবির জন্য এ আর রহমান সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতেছিলেন। এর আগে ১৯৫৭ সালে ভি শান্তারামের ‘দো আঁখে বার হাত’ ছবি প্রথম এই পুরস্কার পেয়েছিল। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews