গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) গাজীপুর জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গাজীপুর জেলায় স্বাগত জানান। এ সময় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান সহ গাজীপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




Leave a Reply