ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।১০ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ের বঙ্গবন্ধু মঞ্চ চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শেষ হয়।
পৌর এলাকার ২ নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জেলা ছাত্রলীগ সভাপতি সাইফ জামান আনন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, মহিলা সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রুহুল আমীন, সাবেক ছাত্রনেতা অপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, উপ দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নেতা শরিফুল ইসলাম, যুব মহিলা সভাপতি এ্যড. ইয়াসমিন সুলতানা রুমা প্রমুখ। এছাড়াও জেলা ছাত্রলীগের জেলা, উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য, জাতীয় চারনেতা এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply