গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুন লেগে দুইটি ভাঙারি গোডাউন ও একটি বসতবাড়ীর ৫ টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) জানাযায়,শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে একটি ভাঙারির গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ধীরে ধীরে আগুন আরও একটি গোডাউন ও পাশে থাকা বসতবাড়ীতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ৩ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহত হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।




Leave a Reply