1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদললের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মোঃ রায়হানের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটিকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক বলে দাবি করেছেন হাসনাত মোঃ রায়হান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় , উপজেলা বোয়ালী ইউনিয়নের মদনখালী এলাকায় নদীয়ার বিলে মোঃ আজিমুদ্দিন মিয়ার ছেলে নুরুল ইসলাম নোমান মৎস খামার হিসেবে চাষাবাদ করে আসছে। একটি মহল খামারটি জবর দখলের চেষ্টা করে।

বিষয়টি নিয়ে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদললের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মোঃ রায়হান প্রতিবাদ করে। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে রায়হানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাউন্টার মামলাটি করা হয়। মামলার বিস্তারিত অভিযোগ ও ধারাসমূহ সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

মামলার বিষয়ে হাসনাত মোঃ রায়হান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবো।

মদনখালী এলাকার স্থায়ী বাসিন্দা ইয়াছিন মাতাব্বর দাবি করেন, রায়হানকে হয়রানি করার উদ্দেশ্যেই স্থানীয় আওয়ামী লীগের নেতা বাদল হোসেন মামলাটি করেছেন।

রায়হান যোগ্য ব্যক্তি হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় সামাজিকভাবে ব্যাপক পরিচিতি রয়েছে। কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু অরুণ প্রসাদ মজুমদার বলেন, রায়হান পরীক্ষিত বিএনপি পরিবারের সন্তান। তিনি একজন ত্যাগী নেতা হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার কারাবরণ করেছেন।

অন্যদিকে মামলার বাদী বাদল হোসেন বলেন, রায়হানের পরামর্শে মদনখালী গ্রামের নুরুল ইসলাম আমাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আমিও তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদুল ইসলাম বলেন, উভয়পক্ষে মামলা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews