1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পবিপ্রবির ৬ টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এসএম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন(২য় পর্যায়)১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি স্হাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।গত ১৭ আগষ্ট ২০২৬ ,সোমবার,সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্হাপনা গুলো হলো ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আবহাওয়া স্টেশন নির্মাণ,৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্রাক নির্মাণ,৪কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র স্হাপন,৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা খামার ভবন নির্মাণ,৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ,১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা নির্মাণ।এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ড. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক ওবায়েদুল ইসলাম।

খবর বাপসনিউজ ।প্রধান অতিথির বক্তব্যে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন আজকের এ আনন্দময় মুহূর্তে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ একযোগে আমরা ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে মানসম্মত অবকাঠামোর কোন বিকল্প নেই।আজ যে প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করা হলো তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে।তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন স্হাপনা নির্মাণ করা হবে।

তিনি এ প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর,তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, অবকাঠামো তৈরী করলেই দায়িত্ব শেষ হয় না,এ রাষ্ট্রীয় সম্পদগুলোর সঠিক রক্ষণাবেক্ষন এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম সইফুল ইসলাম,ট্রেজারার প্রফেসর ড.আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর জামাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews