1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ভেঙে পড়ে নিহত ২

  • মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ভেঙে পড়ে নিহত ২

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে মেট্রোরেলের নির্মাণাধীন লোহার স্তম্ভ ভেঙে পড়ে একজন নারী ও তার তিন বছরের ছেলের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ও মেয়ে। মঙ্গলবার সকালের দিকে বেঙ্গালুরুর নাগাভরা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ওই দম্পতি তাদের যমজ ছেলে-মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নির্মাণাধীন মেট্রোরেলের একটি লোহার স্তম্ভ ভেঙে পড়ে। দুর্ঘটনায় তেজসবানী ও তার ছেলে বিহান গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় তেজসবানীর স্বামী লোহিথ ও তার মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বলেছে, লোহিত মোটরসাইকেলে চালাচ্ছিলেন এবং তেজসবানী পেছনে ছিলেন। তারা দু’জনই হেলমেট পরা ছিলেন।

যে স্তম্ভটি তাদের ওপর ভেঙে পড়েছে সেটি লোহার তৈরি এবং ৪০ ফুট দীর্ঘ। কর্ণাটকের স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, আজ সকালের দিকে মেট্রোর একটি স্তম্ভ ধসে পড়েছে। স্তম্ভটি বাইকে আঘাত হানায় তেজসবানী ও তার ছেলে বিহান গুরুতর আহত হন। পরে তাদের আলতিয়াস হাসপাতালে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা।

তিনি বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং স্তম্ভ ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেছেন, মেট্রোর স্তম্ভে চাপা পড়া চারজনের ওই পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারীরা। তিনি বলেন, আমরা সরকারি পৌর কর্তৃপক্ষকে ধ্বংসাবশেষ এবং ব্যারিকেড সরাতে সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কেউ আমাদের সাহায্য করেনি। পরে আমরা স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে যাই।

এই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন এবং মেট্রোর যাত্রীরা ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিক (বিবিএমপি) এলাকায় বিক্ষোভ করেছেন। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews