1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পরীর সঙ্গে দুবাই যাওয়া নিয়ে রাজের ভিডিওবার্তা

  • সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

পরীর সঙ্গে দুবাই যাওয়া নিয়ে রাজের ভিডিওবার্তা

সাংসারিক টানাপোড়েনের মধ্যেও একসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে যাচ্ছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। তাদের এই যাত্রা ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে।

আগামী ১৫ জানুয়ারি আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এক ভিডিওবার্তায় রাজ বলেন, “আমি ও পরী আসছি ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে উইনার্স স্পোর্টস ক্লাব এলএলসি আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।”

শুধু রাজ-পরীই নন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।

এরমধ্যে রয়েছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এ বছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে আজমানে অনুষ্ঠেয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রসঙ্গত, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews