1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈর পৌর যুবদলের পরিচ্ছন্নতা অভিযান, উপজেলা প্রশাসন প্রাঙ্গণ পরিষ্কার

  • শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের অনুপ্রেরণায় কালিয়াকৈর পৌর যুবদল উপজেলা প্রশাসনের আঙ্গিনায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

শনিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই অভিযানের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন। এতে প্রায় অর্ধশতাধিক যুবক ও নারী কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদের মূল ফটক থেকে শুরু করে অফিস ভবনের সামনের রাস্তা, বাগান, ড্রেন ও খোলা জায়গা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। জমে থাকা আবর্জনা অপসারণ ও ময়লার স্তূপ সরিয়ে ডাস্টবিনে ফেলা হয়।

কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব
মোঃ আমজাদ হোসেন বলেন, গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এমপি মহোদয়ের নির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা তরুণরা দেশ ও সমাজ গঠনে কাজ করছি। পরিচ্ছন্নতাই উন্নয়নের পূর্বশর্ত। গত সপ্তাহে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিষ্কার করেছি। আজ উপজেলা প্রশাসনের আঙ্গিনা। পর্যায়ক্রমে কালিয়াকৈরের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান আমরা পরিষ্কার করবো। এই অভিযানে যুবকদের পাশাপাশি নারী কর্মীরাও অংশ নিয়েছেন। এটি প্রমাণ করে কালিয়াকৈরের মানুষ সেবামূলক কাজে কতটা আন্তরিক।

উল্লেখ্য যে, গত সপ্তাহে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পর পৌর যুবদলের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, রাজনৈতিক দলের যুব সংগঠন এভাবে সরকারি প্রতিষ্ঠানের সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসায় আমরা আনন্দিত। তাদের সহযোগিতা প্রশংসনীয়।

পরিছন্নতা কাজে স্বেচ্ছাসেবকরা জানান, প্রতি মাসে অন্তত ২টি সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি স্কুল-কলেজ ও বাজারে সচেতনতামূলক কার্যক্রম চলবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews