1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউইয়র্কে আইসিই এজেন্টদের মাস্ক পরা নিষেধাজ্ঞায় ফেডারেল বিচারকের স্থগিতাদেশ

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে :

নিউইয়র্ক রাজ্যে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের (আইসিই)দায়িত্ব পালনের সময় মুখ ঢাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। একই সঙ্গে এজেন্টদের দৃশ্যমান পরিচয়পত্র পরার বাধ্যবাধকতার অংশও কার্যকর হওয়া বন্ধ রাখা হয়েছে।

নর্দার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ফেডারেল বিচারক Mae A. D’Agostino প্রাথমিক নিষেধাজ্ঞা (preliminary injunction) জারি করে বলেন, ফেডারেল সরকারের পক্ষে যুক্তি রয়েছে যে রাজ্যের এই বিধানগুলো যুক্তরাষ্ট্রর সংবিধানের Supremacy Clause-এর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, কারণ রাজ্য সরকার ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে না। খবর আইবিএননিউজ।

নিউইয়র্কের গভর্নর ক‍্যাথি হোচুল ও অ্যাটর্নি জেনারেল লাটিশা জেমস এর আগে এই আইনকে সমর্থন করে বলেছিলেন, ফেডারেল অভিবাসন অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তারা আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রর বিচার বিভাগ ও ফেডারেল কর্মকর্তারা দাবি করেছেন, Iআইসিই এজেন্টদের নিরাপত্তার জন্য কিছু ক্ষেত্রে মুখ ঢাকার অনুমতি থাকা প্রয়োজন এবং রাজ্যের এই ধরনের বিধিনিষেধ ফেডারেল কর্তৃত্বে হস্তক্ষেপ করে।

তবে আদালত নিউইয়র্কের আরেকটি বিধান বহাল রেখেছেন, যেখানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে I আসিই এর নির্দিষ্ট ধরনের সহযোগিতা চুক্তি সীমিত করার বিষয়টি রয়েছে। ফলে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে নিউইয়র্ক ও ফেডারেল সরকারের মধ্যে আইনি লড়াই অব্যাহত থাকছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews