গাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষেশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর
সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সাবরীনা মোহনা (এমওসিএস), ডা. রোবানা আফসান (এমওডিসি),
মোঃ নুরুল ইসলাম (সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার) সহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে চিত্রাংকন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



Leave a Reply