গাজীপুরের কালিয়াকৈরে জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বলিয়াদি জমিদার বাড়ির মাঠে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেনপৌর বিএনপির আহ্বায়ক মোঃ মামুদ সরকার ,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মান্নান দেওয়ান,
মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম,সুত্রাপুর ইউনিয়ন বিএনপির আহবায় মোঃ ছানোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply