1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়াকৈরে ক্ষতিকর রং দিয়ে চানাচুর তৈরি- স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি

  • সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর রং দিয়ে অবাধে চলছে চানাচুর কারখানা। সংশ্লিষ্ট কাগজপত্র ও অনুমোদন ছাড়াই দীর্ঘ দিন ধরেই এই কারখানা চালানোর অভিযোগ রয়েছে ।

সরেজমিনে দেখা যায়, নাজমুল হোসেন নামে এক ব্যক্তি পৌরসভার ১নং ওয়ার্ডের টান কালিয়াকৈর এলাকার কদমতলি মোড়ে হাসেম আলমের টিনশেড কলোনি ভাড়া নিয়ে এই অবৈধ চানাচুর কারখানা তৈরি করেছেন।

পোড়া তেল, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ভাজা হচ্ছে। সুস্বাদু জাতীয় কেমিক্যাল মিশ্রিত চানাচুর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এগুলো বিএসটিআই এর অনুমোদন ছাড়াই করা হচ্ছে প্যাকেটজাত। তার পর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি হচ্ছে।

এবিষয়ে কথা বলার জন্য মালিক নাজমুল হোসেনকে কারখানায় সরেজমিনে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সরাসরি সাক্ষাৎকার না দিয়ে বলেন, আমার কাছে কোন লাইসেন্স নাই, আপনি নিউজ করে যা করতে পারেন করেন।
।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন বলেন, অনুমোদন বিহীন কোন প্রতিষ্ঠান চালানো যাবে না। বিষয়টি ভোক্তা অধিকার কর্মকর্তাকে জানানো হয়েছে। আমরা প্রশাসনিকভাবে অভিযান পরিচালনা করবো । পরিদর্শনে যদি প্রমাণিত হয় তাহলে আমরা এবিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews